পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে ছয়টি গুলিভর্তি একটি পিস্তলসহ মিনু মৃধা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মিনু ওই গ্রামের ইয়াদ আলী মৃধার ছেলে। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, রাত আটটার দিকে চরমহেশপুর গ্রামের বাড়ি থেকে মিনুকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি গুলিভর্তি বিদেশি একটি নাইন এমএম পিস্তল জব্দ করা হয়। বছর খানেক হলো তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকায় ওই ব্যবসা করতেন। মিনু মৃধার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।