পিস্তলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ বকুল হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁচামারি দরগাতলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঁচামারি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বকুলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।