পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তিনটি গুলিভর্তি একটি পিস্তলসহ সোহেল সিকদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দেবই এলাকা থেকে তাঁকে ধরা হয়। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, সোহেল সিকদার একই এলাকায় ভাড়া বাড়িতে বাস করে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তিনটি গুলিভর্তি পিস্তলসহ সোহেল সিকদারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।