পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের চাঁচড়া তল্লাশিচৌকি (চেকপোস্ট) এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ রনি ওরফে বিষু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে বিষুকে গ্রেপ্তার করা হয়।  যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হক বলেন, বিষু অস্ত্র ব্যবসায়ী। বিক্রির জন্য ওই অস্ত্র ও গুলি বেনাপোল থেকে যশোরে আনা হয়েছে।