প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলায় গতকাল বুধবার একটি পিস্তল, তিনটি গুলিসহ আল আমিন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন পলাশের খিলপাড়া এলাকার মো. হানিফের ছেলে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, টেকপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে দিয়ে রিকশায় করে যাওয়ার সময় আল আমিনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তখন তার গতিরোধ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। নরসিংদী প্রতিনিধি