পিস্তলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ বেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বেলালের বাড়ি বগুড়া পৌরসভার বুজরুকবড়িয়া এলাকায়। শুক্রবার দিবাগত রাত একটার দিকে বুজরুকবড়িয়ার বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ডিবির পরিদর্শক আমিরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তার হওয়া বেলাল হোসেন পেশাদার সন্ত্রাসী।