পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বিদেশি পিস্তলসহ মো. ফয়সাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আটিয়াবাড়ি পোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।