পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি পিস্তল, দুটি গুলি ও ৫ হাজার ৯৭৫ টাকাসহ মো. তানভীর হোসেন ওরফে শুভ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গবাদিপশুর কৃত্রিম প্রজননকেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানভীর ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, তানভীর ও তার এক সহযোগী অস্ত্র ঠেকিয়ে মো. বুলবুল নামের এক রিকশাচালকের কাছ থেকে ৫ হাজার ৯৭৫ টাকা ছিনতাই করে। ফরিদপুর অফিস|