পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর পার্বতীপুর থেকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-১৩ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের তিলাই নদীর সেতুর ওপর থেকে নূর বকস (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। নীলফামারীর র্যা ব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া নূর বকসের গ্রামের বাড়ি একই ইউনিয়নের বড় চণ্ডীপুর চৈতাপাড়ায়। এ সময় তাঁর কাছ থেকে চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। নীলফামারীর র্যা ব-১৩-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।