পিস্তলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা থেকে গত সোমবার গভীর রাতে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ মো. জাহেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।