পিস্তলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের পুবাইল এলাকা থেকে গত রোববার রাতে পুলিশ একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ একটি ব্যক্তিগত গাড়ি ও একটি ট্রাক জব্দ করে। পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় একটি ট্রাককে থামতে বলা হয়। ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাড়া করে ট্রাকটি আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র বহনের অভিযোগে পুলিশ গাজীপুরের কালীগঞ্জ থানার ভুলুলিয়া গ্রামের বিশ্ব চন্দ্র সাহা (৩৮) ও কুষ্টিয়ার কুমারখালী থানার তোবারিয়া গ্রামের শাহ আলমকে (৩৫) গ্রেপ্তার করে। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।