পিস্তলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার রাস্তা থেকে অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পিস্তল ছাড়াও একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা দুই ব্যক্তি হলেন ফরিদপুর শহরের মধ্য আলীপুর মহল্লার পারভেজ প্রামাণিক (৩০) ও ইমরুল হাসান ওরফে রাজীব (২৮)।