পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় পলাশ ও নরসিংদী শহরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা জেলার শীর্ষস্থানীয় সন্ত্রাসী তানজিরুল হকের সহযোগী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জহিরুল হক, মো. মিলন ও ইউসুফ মিয়া।