পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার রাতে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এরা হলেন তাড়াশ উপজেলার ঠাকুরপাড়া গ্রামের ডাকাতসর্দার হিরণ মণ্ডল (৪০) ও আজিজল মণ্ডল (২৮) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার শিবপুর গ্রামের কবির হোসেন (৩০)। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজের কাছ থেকে রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে পিস্তলের দুটি ম্যাগাজিন, তিনটি গুলি, পাঁচটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।