পিস্তলসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে গত রোববার একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার পশ্চিম সেওতা গ্রামের নূরুল ইসলাম (২৫), একই গ্রামের ব্যক্তিগত গাড়িচালক মো. মোস্তফা (৫০), শিবালয় উপজেলার রূপসা গ্রামের মতিউর রহমান (৩৬) ও একই উপজেলার ত্রিশুন্ডী গ্রামের মো. ফারুক (২৭)। ডিবির ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় ওই চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁদের ডিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।