প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে একটি জাপানি পিস্তল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় দুই বাসযাত্রীকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ওই অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের নূর হোসেন (৪০) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমুড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮)। ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, ঢাকাগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের বাসে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।