প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বাজারসংলগ্ন রত্নাই সেতুর কাছ থেকে গত শনিবার একটি পিস্তল ও সাতটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জেলার আদিতমারীর গিলাবাড়ি গ্রামের মাহফুজ রহমান (২৯) ও সদর উপজেলার দুরাকুটি গ্রামের নবীয়ার হোসেন (৪০)। এ ঘটনায় মাহফুজ ও নবীয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের উপপরিদর্শক আতাউর রহমান ওই দিনই সদর থানায় মামলা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।