পিস্তলসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সোনাকান্দর পদ্মা নদীর ঘাট এলাকার চর আমবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গত রোববার রাতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের লালন শেখ (২৬) ও ওয়াসিম শেখ (২৭)। সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী সাজ্জাদ হোসেন বলেন, দুজনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।