পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশ রোড থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরের বাড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবপুর ফাঁড়ির পুলিশ তাঁকে আটক করে। ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউসার বলেন, অভিযান চালিয়ে মহেশ রোড থেকে মনিরকে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি কার্তুজ ও ২০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় নবীনগর থানায় মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি|