পীরগঞ্জে পুরোহিত অপহরণের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে পুরোহিত উত্তম কুমার মোহন্ত অপহরণের ঘটনায় শাহিন (২৪) ও আল আমিন (২৩) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজনের কাছ থেকে পুরোহিতের ব্যবহার করা মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শাহিন ও আল আমিনের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তরহাট বাবুনী গ্রামে। শাহিনকে রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এবং আল আমিনকে তাঁর নানাবাড়ি বাবুনী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা বলেন, বাকি একজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।