পীরগঞ্জে মাদ্রাসাছাত্র খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় সুমন মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। তার লিঙ্গ কাটা ছিল বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খষ্ট্রি পশ্চিমপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হলেও হত্যার কারণ জানা যায়নি।
সুমন উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খষ্ট্রি পশ্চিমপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ওই এলাকার পাটগ্রাম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।