পীরের আস্তানা থেকে গাঁজাসহ গ্রেপ্তার ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর নতুন বাজার এলাকায় কথিত এক পীরের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ ওই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলার আবদুস সামাদ, আবদুল (৩৭), দুলাল মিয়া (৪৫), সাইফুল ইসলাম (২৫), মাসুদ (৩৫) ও ফারুক মিয়া (৩০); শেরপুরের শ্রীবরদী উপজেলার শাহাজাহান ও দেওয়ানগঞ্জ উপজেলার সাখাওয়াত হোসেন (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তেরচর নতুন বাজার এলাকায় বশির খাজা নামের একজন পীরের আস্তানা রয়েছে। বশির খাজার মৃত্যুর পর তাঁর নাতি শাহীন খাজা নিজেকে পীর দাবি করে ওই আস্তানার দেখভাল করে আসছেন।