প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীরেরবাগ এলাকায় গত মঙ্গলবার রাতে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় কিশোরীর ফুফা মিঠুকে গ্রেপ্তার করেছে। মিরপুর থানার পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই কিশোরী বগুড়া থেকে পীরেরবাগে তার ফুফুর বাসায় বেড়াতে আসে। ফুফু তার ভাইয়ের মেয়েকে রেখে গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার রাতে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন ফুফা মিঠু। গতকাল ধর্ষণের শিকার কিশোরী থানায় গিয়ে এ ব্যাপারে মামলা করে। এরপর পুলিশ মিঠুকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।