পুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে পুকুর দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত আবদুর রউফ (৫৫) গত শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সাপাহার থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার ইসরাইল মণ্ডল বাদী হয়ে মনিরুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি তফজুল হোসেনকে (৫০) গতকাল রোববার দুপুরে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সরলী গ্রামে একটি পুকুরের মালিকানা নিয়ে গত বৃহস্পতিবার দুপক্ষের সংঘর্ষ হয়।