পুকুরে বিষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে বিষ ঢেলে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলা হয়েছে। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড়া গ্রামের মিরাজ শেখের মালিকানাধীন পুকুরে বিষ দেওয়ার এ ঘটনা ঘটে।
মিরাজ শেখ জানান, আনুমানিক দেড় একর জমির ওপর অবস্থিত ওই পুকুরে ছয় মাস আগে ৬০ হাজার টাকা খরচ করে রুই, মৃগেল, বাটা, মিনার কার্প, সিলভার কার্প মাছ ছাড়া হয়। এ মাছগুলো এখন বিক্রি করার উপযুক্ত হয়ে উঠেছে। বিক্রি করা হলে কমপক্ষে আড়াই লাখ টাকা পাওয়া যেত। কিন্তু গত রোববার সকালে তাঁর ভাতিজা আকাশ শেখ পুকুরপাড়ে গিয়ে দেখেন, সব মাছ মরে ভেসে উঠেছে।
কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, এ ব্যাপারে মিরাজ শেখ গত রোববার রাতে বাদী হয়ে দুই ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন।