পুকুরে বিষ ঢেলে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার পূর্ব মুরইল গ্রামে মঙ্গলবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে পাঙাশ মাছের আট লাখ রেণু পোনা নিধন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি নজরুল ইসলাম জানান, উপজেলা পরিষদ থেকে ইজারা নিয়ে তিন বছর ধরে তিনি মুরইলে ১ একর ৫৬ শতক জলাশয়ের ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। তিন সপ্তাহ আগে তিনি ওই পুকুরে ছয় লাখ টাকা মূল্যের পাঙাশ মাছের রেণু পোনা ছেড়েছেন। গতকাল বুধবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান রেণু পোনাগুলো মরে ভেসে উঠেছে।
তিনি অভিযোগ করেন, শত্রুতাবশত কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন।