পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর এলাকার নয়ামাটি ভাংতি এলাকায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল পুকুরের মালিক নুরুল ইসলাম তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। নুরুল ইসলাম বলেন, এলাকার আবু সাঈদ, কালুন ও রিপন মিলে তাঁর পুকুরটি ইজারা নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি পুকুরটি ইজারা দেননি। এর জেরে সোমবার রাতে পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই মাছ মরে ভেসে ওঠে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।