প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভারুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার সকালে চার হাজার ৭৫০ লিটার চোলাই মদ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর নির্বাহী হাকিম আলমগীর কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা অংশ নেন। সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অভিযান চলে। অভিযান চলাকালে তিনটি কারখানা ধ্বংস করা হয়। উদ্ধার করা চোলাই মদ সেখানেই ধ্বংস করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুঠিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিরা হলেন; জিয়ারুল ইসলাম, মাহাবুব রহমান, দুলাল হোসেন, আবদুর রশিদ ও নাসির উদ্দিন।