প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া কমলাকান্ত উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। গত শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম আহমেদ ভুঁইয়া। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম সারোয়ার প্রমুখ।