পুরান ঢাকায় বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাহাদুর শাহ পার্কের উত্তর-পশ্চিম পাশে যাত্রী নামানোর সময় বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সদরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগেই বাসটির সব আসন পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, বাসটি মিরপুর থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় যাত্রী নিয়ে এসেছিল। যাত্রীবেশে দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।