পুরোহিতকে হত্যার হুমকি, জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর শহরের মহাদেব জিউ মন্দিরের পুরোহিত সুকুমার ভট্টাচার্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে হুমকি দেয় উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
সুকুমার ভট্টাচার্য বলেন, ‘মন্দিরে বিশ্রাম করছিলাম। বিকেল ৫টা ৩ মিনিটের সময় অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আমাকে মন্দির ছেড়ে যেতে বলে। মন্দির ছেড়ে না গেলে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হবে বলে হুমকি দেয়। আমি ঘাবড়ে যাই। সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানাই। আমি পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে আছি। এ ঘটনায় জিডি করেছি।’
শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওই পুরোহিতকে নিরাপত্তা দেওয়া হবে।