পুলিশ একাডেমীর দুই কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে গতকাল শুক্রবার রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীর দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ওই দুই কর্মচারী হলেন পুলিশ একাডেমীর অফিস সহকারী মোহাম্মদ সম্রাট ও মাসুদ রানা।
পুলিশ জানায়, বাঘার খুদি ছয়ঘটি গ্রামের শাহিনুল ইসলাম ২০ নভেম্বর পুলিশ একাডেমীর ‘অপারেটর সিপি’ পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরদিন শাহিনুলের মুঠোফোনে ফোন করে মোহাম্মদ সম্রাট বলেন, তিনি (শাহিনুল) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর (সম্রাট) সঙ্গে শাহিনুলকে দেখা করতে বলেন। দেখা না করলে চাকরি হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। এরপরও শাহিনুল দেখা না করলে মাসুদ ও সম্রাটসহ আরও দু-তিনজন গত মঙ্গলবার শাহিনুলের বাড়িতে যান। এ সময় তাঁরা শাহিনুলকে বোঝান, টাকা না দিলে চাকরি হবে না। তাঁরা ২৯ নভেম্বরের মধ্যে পাঁচ লাখ টাকা দেওয়ার চাপ দেন। তাঁদের আচরণে শাহিনুলের সন্দেহ হয়। তিনি গত বৃহস্পতিবার বিষয়টি পুলিশকে জানান। পুলিশের পরামর্শমতো বৃহস্পতিবার রােত শাহিনুল টাকা নিয়ে পুলিশ একাডেমীর পাশে অবস্থিত সোনালী ব্যাংকের সামনে যান। ওই টাকা নিতে এলে সম্রাট ও মাসুদকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের নামে মামলা হয়।