পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আজ শুক্রবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে একাধিক মামলার সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ ভোর চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মার চর এলাকায় টানা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণপুর ইউনিয়নের বাবর আলী, চরপাকা গ্রামের জহুরুল ইসলাম, বাবু, আনোয়ার ও সোনা উদ্দিন এবং রাধাকান্তপুর গ্রামের মনভোলা ও কবির।