পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার নারাঙ্গাই এলাকায় গত বৃহস্পতিবার রাতে বাসার তালা ভেঙে এক পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল চুরি হয়েছে। ভুক্তভোগী পুলিশ কনস্টেবল সোহেল রানা বলেন, তিনি জেলা পুলিশ লাইনসে কর্মরত। বৃহস্পতিবার রাতে বাসার নিচতলায় মোটরসাইকেল রেখে তিনি চারতলায় ঘুমাতে যান। রাতের কোনো একসময় বাসার মূল ফটকের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। একপর্যায়ে তারা মোটরসাইকেলটি নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।