পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫০ শয্যার গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ক্যাম্পাস থেকে দিনের বেলা চুরি হয়ে গেছে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল। গতকাল বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। লাল রঙের ডিসকভারি ১৩৫ মডেলের ওই মোটরসাইকেলটি টুঙ্গিপাড়া থানার এসআই হাদী আবদুল্লাহর। তিনি ১১টার দিকে হাসপাতাল চত্বরে এসে মোটরসাইকেলটি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। ১৫ মিনিট পর বেলা সোয়া ১১টার দিকে তিনি নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। ফরিদপুর অফিস|