পুলিশ কর্মকর্তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলামের স্ত্রী জেসমিন আহমেদের মৃত্যুর ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৫টায় ছাদ থেকে ‘পড়ে’ মারা যান তিনি।

ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকীন বলেন, জেসমিন আহমেদের মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে পারিবারিক সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, জানতে চাইলে নুরুল মুত্তাকিন বলেন, জেসমিন আহমেদ মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। পুলিশ জানায় জেসমিন আহমেদের বাবা অস্ট্রেলিয়ায় ছিলেন। সোমবার দিবাগত রাতে তাঁর বাবা ঢাকায় পৌঁছান। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অ্যাপোলো হাসপাতালের মর্গে জেসমিনের লাশ রাখা ছিল। তিনি দেশে ফেরার পর গতকাল সকালে তাঁর স্বজনেরা লাশ নিয়ে যান।