পুলিশ দেখেই দৌড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রাকিবুল হুদা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, বারো কোয়ার্টার এলাকায় টহল পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তিন যুবক পালানোর চেষ্টা করেন। অস্ত্রসহ রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। অন্য দুই যুবক পালিয়ে যান। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর বাড়ি মিরসরাইয়ে।