পুলিশ দেখেই দৌড়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত অস্ত্রসহ ধরা পড়তে হয়েছে এক যুবককে। তাঁর নাম আরাফাত করিম। দেশীয় অস্ত্রের ম্যাগজিনসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে একটি বাসে করে এসে শাহ আমানত সেতু এলাকায় নামেন আরাফাত করিম। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল পুলিশ সদস্যরা তাঁকে তল্লাশি করতে চান। এ সময় যুবকটি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। এ ঘটনায় আরাফাত করিমের নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।