পুলিশ পরিচয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় পুলিশ পরিচয় দিয়ে এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে ছয়জনের একটি দল পুলিশ পরিচয় দিয়ে ইয়াবা রয়েছে উল্লেখ করে প্রবাসী মোহাম্মদ সেকান্দরের ঘরে প্রবেশ করে। এ সময় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে চারটি মুঠোফোন, দুটি ল্যাপটপসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।
সেকান্দরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেশী জিয়া উদ্দিন জানান, ডাকাত দলের সদস্যদের সবাই গেঞ্জি ও কেডস পরা ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা অস্বীকার করে বলেন, সেকান্দরের আত্মীয় পরিচয় দিয়ে তারা ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে চলে যায়।