প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতে পুলিশ পরিচয়ে ডাকাতি করার দায়ে দুই বাংলাদেশিসহ পাঁচজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশটির আপিল আদালত এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশির মধ্যে একজন চালক, আরেকজন বেকার। বাকিদের মধ্যে দুজন ইরানি ও একজন আরব আমিরাতের নাগরিক। গত বছরের ২৮ জুন সন্ধ্যায় তাঁরা পুলিশ পরিচয়ে দুবাইয়ের ডিসকভারি গার্ডেনসের একটি অ্যাপার্টমেন্টে হানা দেন। সেখানে এক বাংলাদেশি পাচক এবং ভারতীয় বিক্রয় প্রতিনিধিকে হুমকি দিয়ে বাথরুমে নিয়ে বেঁধে রাখেন। পরে পুরো ঘর তছনছ করে মূল্যবান সামগ্রী ও অর্থ লুট করেন। প্রথমে দেশটির অপরাধ আদালত তিন বছরের কারাদণ্ড দেন। এর পাশাপাশি সাজা ভোগের পর ভিনদেশি নাগরিকদের ফেরত পাঠানোর নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিল আদালত আগের রায় বহাল রাখেন। গালফ টুডে