পুলিশ লাইনসের পুকুরে পুলিশ সদস্যর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা পুলিশ লাইনসের পুকুর থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলমের (৩১) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহ আলমের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে।
জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে পুলিশ লাইনের পুকুরে শাহ আলম গোসল করতে যান। পরে তাঁকে পাওয়া যাচ্ছিল না। রাতে কয়েকজন পুলিশ সদস্য পুকুর পাড়ে শাহ আলমের তোয়ালে ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে পুকুরে তাঁর লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে হয়তো হৃদ্রোগে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।