পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পুলিশের এক সদস্য এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পুলিশের এক কনস্টেবল একটি বাড়িতে ঢুকে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশের ওই সদস্য পালিয়ে যান। খবর পেয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জ্যোৎস্না রানি চাকমা বলেন, ‘আমি ওই নারীর সঙ্গে কথা বলেছি। পুলিশের ওই সদস্য তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন।’
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের ওই সদ্যসকে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।