পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্য ও এক সন্ত্রাসী আহত হয়েছেন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করেছে। গতকাল সোমবার লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল ভোরে চন্দ্রগঞ্জ বাজারের লতিফপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী সোলাইমান উদ্দিন ওরফে জিসানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। জবাবে পুলিশও পাল্টা ১৫টি গুলি ছোড়ে। এ সময় জিসানের এক সহযোগী রাসেলকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় একটি এলজিসহ আটক করে পুলিশ।