পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের চত্বরে গতকাল বুধবার রাতে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এসপি অফিস চত্বরে গাড়ি পার্কিংয়ের টিনের ছাউনির ওপর বুধবার রাতে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায়। কাউকে আটক করা যায়নি।’
পুলিশের পক্ষ থেকে খুলনা সদর থানায় একটি মামলা হয়েছে।
এর আগে ২৯ জানুয়ারি রাতে সার্কিট হাউসের অদূরে খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক এস এম মনিরুজ্জামানের বাসভবনের সামনে এবং ৩১ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরের তৃতীয় তলায় কমিশনার নিবাস চন্দ্র মাঝির অফিস কক্ষের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।