পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমদের আদালতের এজলাসের সামনে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামির নাম মো. হাবিজুল রহমান (৩০)। তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার অটোরিকশাচালক উমর আলী হত্যা মামলার প্রধান আসামি। হাবিজুল নালিতাবাড়ীর তোয়ালকুচি ধোবাকুড়া গ্রামের বাসিন্দা।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল হাবিজুলের আদালতে হাজিরা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল। কর্তব্যরত পুলিশ কনস্টেবল তোজাম্মেল হক ও উজ্জ্বল মিয়া বেলা সাড়ে ১১টার দিকে আসামি হাবিজুল রহমান ওআরও ১২ আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমদের আদালতে নিয়ে আসেন। এ সময় হাবিজুল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান।