পুলিশ হেফাজত থেকে পালানো সেই আসামি ফের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো ডাকাতি মামলার সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে ফের কারাগারে পাঠানো হয়।
গত সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার একটি ডাকাতি মামলার আসামি মীর হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার আগে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মীর হোসেনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে হালিশহর জেলা পুলিশ লাইনে পাঠানো হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া আসামি মীর হোসেনকে জোরারগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।