পুলিশকে কোপায় জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ ৪ জন মারা যায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গুলি ও বিস্ফোরণের মধ্যেই এক জঙ্গি পুলিশকে কোপাতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী আজ শুক্রবার প্রথম আলোকে এ কথা বলেন।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, জঙ্গিরা হামলার একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে শোলাকিয়া মাঠের পূর্ব দিকে লাইলি কুঞ্জ নামের একটি বাড়ির পাশে গিয়ে লুকায়। পুলিশ ওই এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ওই এলাকায় থাকা এই প্রত্যক্ষদর্শী দেখেন এক জঙ্গি নীল ও আরেক জঙ্গি ঘিয়া রঙের পাঞ্জাবি পরে ছিল। গোলাগুলির একপর্যায়ে তিনি এক পুলিশকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় জঙ্গিদের একজন পড়ে থাকা পুলিশকে কোপাতে থাকে। এরপর জঙ্গিরা লাইলি কুঞ্জের পাশে অবস্থান নেয়। পুলিশ এগিয়ে এলে জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির একপর্যায়ে নীল পাঞ্জাবি পরা জঙ্গি মারা যায়।

আরও পড়ুন: