পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আসকারদিঘীর পাড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময় রিয়াদ আহসান নামের এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে আসকারদিঘী এলাকার সার্সন রোডের প্রবেশমুখে চেকপোস্টে ব্যাটারিচালিত একটি রিকশাকে থামতে সংকেত দেয় পুলিশ। এ সময় রিকশার দুই আরোহীর একজন দৌড়ে পালিয়ে যান। অন্যজন পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। এটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল নিক্ষেপকারী রিয়াদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
নেজাম উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ স্বীকার করেছেন তিনি শিবিরের কর্মী।