প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব কটি জেলার পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত শনিবার রাতে এ নির্দেশনা জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান গতকাল রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের ৬৪টি জেলার এসপিকে এ নির্দেশ পাঠানো হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় থেকে নিজেদের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে ব্যাপারেও তাঁরা সতর্ক থাকবেন।