পুলিশি পাহারা থেকে দুই আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের একটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ পাহারায় চিকিৎসাধীন দুই আসামি পালিয়ে গেছেন। গত বুধবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়জুল শেখ (৪০) ও ওই একই উপজেলার ঘোষেরকান্দি গ্রামের রফিকুল হক (২৩)।
জানতে চাইলে কোটালীপাড়া ভাঙ্গারহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুমন আইচ বলেন, ওই দুই আসামি একটি রুমাল ওই পুলিশ সদস্যের নাকের সামনে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
এই সুযোগে তাঁরা কনস্টেবলের পকেট থেকে হাতকড়ার চাবি নিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান।